প্রাইম গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করতে ‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’ সেবা চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
রবিবার (৯ নভেম্বর) ধানমন্ডির সাতমসজিদ রোডে ব্যাংকের নিজস্ব ভবন এমবিএল সেন্টারে ফিতা কেটে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মতিউল হাসান ‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’কে একটি অত্যাধুনিক ও যুগোপযোগী সার্ভিস উইন্ডো হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে গ্রাহকরা চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন কাস্টমাইজড ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। ব্যাংকের সেবার মান আরও একধাপ এগিয়ে নিতে এবং গ্রাহকদের জন্য সর্বাধুনিক সেবা নিশ্চিত করতে সুদক্ষ ও প্রশিক্ষিত ব্যাংক কর্মকর্তারা এখানে কাজ করছেন।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন।
অনুষ্ঠানে প্রায়োরিটি গ্রাহকরা ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হেড অব রিটেইল ব্যাংকিং অসীম কুমার সাহা। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও বিভিন্ন শাখার প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।