মার্কিন দূত সার্জিও গোরের স‌ঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক

মার্কিন দূত সার্জিও গোরের স‌ঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক

ঢাকা: ভার‌তে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

বৃহস্প‌তিবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসে সার্জিও গোরের অফিসে সাক্ষাৎ ক‌রেন লুৎফে সিদ্দিকী।

লুৎফে সিদ্দিকী লি‌খে‌ছেন, আজ হোয়াইট হাউসে সার্জিও গোর তার অফিসে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানি‌য়ে‌ছেন। আমি সার্জিও গোরের প্রতি কৃতজ্ঞ। গোর মা‌র্কিন প্রেসি‌ডে‌ন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক দূত ছাড়াও সম্প্রতি ভার‌তে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন।

গো‌রের স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে লুৎ‌ফে লি‌খে‌ছেন, আমরা বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার বি‌শেষ ক‌রে শ্রম, আন্তর্জাতিক সম্পর্ক এবং নির্বাচনসহ অনেক বিষ‌য়ে বিস্তৃত আলোচনা ক‌রে‌ছি।

তি‌নি আরও লেখে‌ছেন, আমরা বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এবং যোগাযোগের সরাসরি চ্যানেল বজায় রাখার বিষয়ে আলোচনা করেছি। আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে তার বক্তব্যের জন্য আমি রাষ্ট্রদূত গোরকে ধন্যবাদ জানাই এবং যথাসময়ে ঢাকায় তাকে স্বাগত জানাতে আগ্রহী।

টিআর/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin