মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা

মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আহম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা ইউএনও মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এডি/এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin