মাতৃমৃত্যু রোধে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে চিকিৎসা সামগ্রী হস্তান্তর

মাতৃমৃত্যু রোধে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে চিকিৎসা সামগ্রী হস্তান্তর

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং আশ্রয়দাতা কমিউনিটিতে মাতৃ ও নবজাতকের মৃত্যুরোধে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) এবং ইউরোপীয় ইউনিয়ন হিউম্যানিটারিয়ান এইড।

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনএফপিএ'র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের কাছে অত্যাবশ্যকীয় পণ্যের প্রথম চালানটি হস্তান্তর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালে ক্যাম্পগুলোতে ৪৬টি মাতৃমৃত্যু রেকর্ড করা হয়েছিল। ২০২১ সাল থেকে মাতৃমৃত্যুর হার ৪৫ শতাংশ হ্রাস সত্ত্বেও প্রতি মাসে গড়ে ৩ থেকে ৫ জন মা গর্ভাবস্থা সম্পর্কিত জটিলতায় মারা যাচ্ছেন।

এতে বলা হয়, গুরুত্বপূর্ণ এই চিকিৎসা সামগ্রী রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালে সরবরাহ করা হয়েছে। এই হাসপাতাল থেকে ৩৩টি শরণার্থী ক্যাম্পের নারীদের সেবা দেওয়া হয়ে থাকে।

বাংলাদেশে ইউএনএফপিএ’র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘ইইউ এবং ইউএনএফপিএর মধ্যে এই অংশীদারিত্ব রোহিঙ্গা ক্যাম্পে থাকা প্রতিটি মা ও নবজাতকের প্রাপ্য জীবন রক্ষাকারী সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সরবরাহগুলো ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের জীবন বাঁচাতে সাহায্য করবে।’

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা বিভাগের প্রধান ডেভিড জাপ্পা বলেন, ‘নিরাপদ সন্তান প্রসব কোনও বিশেষ অধিকার নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ এবং সরঞ্জামের নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল দ্বারা সমর্থিত জরুরি প্রসূতি যত্নের সময়মতো অ্যাক্সেস মাতৃমৃত্যুর হার হ্রাস করার জন্য গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘প্রাণঘাতী গর্ভাবস্থার জটিলতা মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা জোরদার করতে ইউএনএফপিএ এবং বাংলাদেশ সরকারের পাশে দাঁড়াতে পেরে ইউরোপীয় ইউনিয়ন গর্বিত।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin