মায়ামিতে হচ্ছে না বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ 

মায়ামিতে হচ্ছে না বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ 

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনার ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল লা লিগা। শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচটি নিয়ে দেশে তৈরি হওয়া অনিশ্চিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চ্যাম্পিয়ন বার্সেলোনা আগামী ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে যাওয়ার কথা ছিল। এমনটা হলে ইউরোপের কোনও লিগ ম্যাচ প্রথমবার বিদেশের মাঠে গড়াতো।

লা লিগার বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ম্যাচ ঘিরে স্পেনে তৈরি হওয়া বিভিন্ন অনিশ্চয়তার কারণে ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকা প্রচারক সংস্থা সেটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটির টিকিট মঙ্গলবার থেকে বিক্রি হওয়ার কথা ছিল। আগে জানানো হয় যে, অগ্রীম বিক্রির সময় পেছানো হয়েছে, পরে পুরো পরিকল্পনাই বাতিল হয়ে যায়।

এখন ম্যাচটি স্বাভাবিক নিয়মে ভিয়ারিয়ালের মাঠেই অনুষ্ঠিত হবে।

বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ‘মায়ামিতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি বাতিলের সিদ্ধান্তকে আমরা সম্মান করছি এবং মেনে নিচ্ছি।’ 

কাতালান ক্লাবটি আরও বলেছে, ‘এই সিদ্ধান্তে আমরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক বাজারে লা লিগার ব্র্যান্ড বিস্তারের বড় সুযোগ হারালাম। যুক্তরাষ্ট্রভিত্তিক সমর্থকরাও মাঠে বসে ম্যাচটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হলেন।’

শুরু থেকেই এমন পরিকল্পনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশন গত সপ্তাহান্তে এর বিরুদ্ধে নিজেদের অবস্থান নেয়। প্রতি ম্যাচের শুরুতে খেলোয়াড়রা ১৫ সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানায়।

লা লিগা দীর্ঘদিন ধরেই বিদেশে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। এবারই তারা সবচেয়ে কাছাকাছি গিয়েছিল, কারণ ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ব্যতিক্রমভাবে নিজেদের সম্মতি দান করেছিল। 

উয়েফা সাধারণভাবে এমন ধারণার বিরোধিতা করে থাকে। কিন্তু এবার ব্যতিক্রম হিসেবে এই ম্যাচ ও আসন্ন ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য সিরি আ’র এসি মিলান ও কোমোর ম্যাচটা অনুমোদন দিয়েছিল।

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin