মধ্য এশিয়ার দেশেগুলোকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান পুতিনের

মধ্য এশিয়ার দেশেগুলোকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান পুতিনের

মধ্য এশিয়ার পাঁচ দেশের নেতাকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এমন সময় এই কথা বলেন, যখন চীনও এই অঞ্চলকে আকৃষ্ট করতে আগ্রহী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, গত বছর কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তানের সঙ্গে রাশিয়ার মোট বাণিজ্য প্রায় ৪৫ বিলিয়ন ডলার ছিল। তিনি এটিকে ‘ভালো ফলাফল’ বললেও উল্লেখ করেন, এটি বেলারুশের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের তুলনায় অনেক কম, যদিও বেলারুশের জনসংখ্যা মধ্য এশিয়ার এই পাঁচ দেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ মাত্র।

পুতিন বলেন, বাণিজ্য বৃদ্ধির এখনও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে এই পাঁচ দেশ মস্কোর অধীনে শাসিত ছিল, এবং রাশিয়া এখনও অঞ্চলটিকে তার প্রভাববলয়ের অংশ হিসেবে দেখে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর মনোযোগ হ্রাস এবং চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাবের ফলে মধ্য এশিয়ায় রাশিয়ার অবস্থান দুর্বল হয়েছে।

লাখ লাখ মধ্য এশিয়ার অভিবাসী রাশিয়ায় কাজ করেন, যা দেশটির শ্রম ঘাটতি পূরণ করে এবং তাদের নিজ দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে সচল রাখে। তবে গত বছর মস্কোর কাছে একটি হামলায় ১৪০ জনের বেশি নিহত হওয়ার পর, যেখানে সন্দেহভাজনদের বেশিরভাগই তাজিক নাগরিক, রাশিয়া অভিবাসী শ্রমিকদের ওপর কঠোরতা বাড়িয়েছে।

সম্মেলনের যৌথ ঘোষণায় মধ্য এশীয় দেশগুলো রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার প্রয়োজনীয়তা উল্লেখ করেছে। নেতারা নতুন পরিবহন ও লজিস্টিক করিডর গঠনের পাশাপাশি সন্ত্রাসবাদ, অবৈধ অভিবাসন ও মাদকবিরোধী সহযোগিতা, এবং বাণিজ্যিক লেনদেন ব্যবস্থার উন্নয়নে একমত হন।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া মধ্য এশিয়ার প্রভাব বজায় রাখতে চাইলেও সাম্প্রতিক বছরগুলোতে চীন ওই অঞ্চলে অর্থনৈতিক ও রাজনৈতিক উপস্থিতি বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে পুতিনের আহ্বানকে রাশিয়ার ঐতিহাসিক প্রভাব পুনর্নির্মাণের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin