মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েল সফরে যাচ্ছেন রুবিও

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েল সফরে যাচ্ছেন রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে রওনা হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছাড়েন তিনি। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা এবং অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যেই এই সফর করছেন রুবিও। কাতারভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি আবারও পুনর্ব্যক্ত করেন যে,কাতারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন।

রুবিও বলেন, তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রভাবিত হবে না। তবে এই হামলা গাজার জিম্মিদের পুনরুদ্ধারে ট্রাম্পের আকাঙ্ক্ষাকে কীভাবে প্রভাবিত করতে পারে, সে বিষয়ে ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। কীভাবে গাজা যুদ্ধের অবসান ঘটানো যেতে পারে, তা নিয়েও আলোচনা করবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘যা হওয়ার হয়েছে। আমরা তাদের সঙ্গে দেখা করব। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে কথা বলব। এখনও ৪৮ জন জিম্মি আছেন। অবিলম্বে তাদের সবাইকে মুক্ত করা দরকার।’

রুবিও বলেন, ‘গাজাকে এমনভাবে পুনর্নির্মাণ করতে হবে, যাতে নিজেদের প্রত্যাশামাফিক মানসম্মত জীবনযাপন করতে পারেন সেখানকার বাসিন্দারা।’

তিনি আরও বলেন, ‘যদিও এখনও নির্ধারিত হয়নি কে এই কাজটি করবে, কে এর খরচ বহন করবে এবং কে পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকবে।’

ইসরায়েল সফরের পর রুবিও আগামী সপ্তাহে ট্রাম্পের পরিকল্পিত ব্রিটেন সফরে যোগ দেবেন।

ইসরায়েল প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৬৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধের কারণে সেখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকারকর্মীদের অভিযোগ, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ২০০ নিহত হন। হামাস ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।

হামাসের কাছে এখনো ৪৮ জন জিম্মি আছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে এসব জিম্মিকে মুক্ত করার পাশাপাশি গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে অনেক দিন ধরে কাজ করছে কাতার।

গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার চেষ্টা করে ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা এ হামলাকে একতরফাভাবে উত্তেজনা বৃদ্ধির চেষ্টা বলে আখ্যা দেন এবং বলেন, এটি মার্কিন ও ইসরায়েলিদের স্বার্থবিরোধী।

Comments

0 total

Be the first to comment.

যেভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দাফন করছে ইসরায়েল? BanglaTribune | মধ্যপ্রাচ্য

যেভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দাফন করছে ইসরায়েল?

ইসরায়েলি দখলকৃত পশ্চিম তীরে এখন বসবাস করছেন প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি। দীর্ঘদিন ধরে এ ভূখণ্ডকে ভবিষ্...

Sep 22, 2025

More from this User

View all posts by admin