রাজধানীর গুলিস্তানে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রমনা ভবনের পাশের ৬ তলাবিশিষ্ট ভবনের তৃতীয় তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪ট ইউনিটের চেষ্টায় রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “৬ তলা ভবনের ৩ তলায় আগুন লেগেছিল। খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন ভয়াবহ রুপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
তিনি বলেন, “তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি।”