মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

চট্টগ্রাম: মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা মুসকান। আহতরা হলেন-নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), সাগর (৩০) ও গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩০)।

সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার ভোরে গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে বেড়াতে আসার পথে দুর্ঘটনার শিকার হন।  

মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাফায়াত হোসেন বাংলানিউজকে বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) দুমড়ে মুচড়ে যায়৷ খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চালকের ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin