মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি

মেহেরপুর করেসপনডেন্ট:

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পোড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে  ৭টার দিকে গাংনী উপজেলার পোড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুলের বাড়ি মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, পোড়াপাড়া এলাকায় এক পথচারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় সাইফুলের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin