মেক্সিকোর ৫০ জনেরও বেশি রাজনীতিবিদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

মেক্সিকোর ৫০ জনেরও বেশি রাজনীতিবিদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার মাদক কার্টেল ও তাদের রাজনৈতিক সহযোগীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মেক্সিকোর অন্তত ৫০ জনের বেশি রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করেছে।

এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের নতুন মাদকবিরোধী কৌশলের অংশ, যা মেক্সিকোর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এর আগেও যুক্তরাষ্ট্র রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিসা বাতিল করেছে, তবে এবার তা অভূতপূর্ব মাত্রায় ঘটেছে।

ওয়াশিংটনের সাবেক তিন রাষ্ট্রদূত বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ভিসা বাতিলের পথটি ব্যবহার করছেন।

সাবেক রাষ্ট্রদূত টনি ওয়েন বলেন, ট্রাম্প প্রশাসন মেক্সিকোর ওপর চাপ সৃষ্টি করার নতুন উপায় খুঁজে বের করছে।

এখন পর্যন্ত মাত্র চারজন রাজনীতিবিদ প্রকাশ্যে স্বীকার করেছেন যে তাদের ভিসা বাতিল করা হয়েছে। এর মধ্যে বাজা ক্যালিফোর্নিয়ার গভর্নর মারিনা দেল পিলার আভিলা রয়েছেন, যিনি সংগঠিত অপরাধের সঙ্গে কোনো সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যে কোনো বিদেশি কর্মকর্তা বা নাগরিকের ভিসা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকলে, যে কোনো সময় বাতিল করা যেতে পারে।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন মেক্সিকোর শেইনবাউম সরকারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে এবং ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায়।

মেক্সিকোর প্রেসিডেন্টের কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সূত্র: রয়টার্স

এমএসএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin