মেসির নৈপুণ্যে জয়ে ফিরেছে মায়ামি

মেসির নৈপুণ্যে জয়ে ফিরেছে মায়ামি

মেজর লিগ সকারে মেসির নৈপুণ্যে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। তারা সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে। 

লিগস কাপের ফাইনালে এই সিয়াটলের কাছেই হার দেখেছিল মায়ামি। এবার তার প্রতিশোধ নিয়েছে মায়ামি। যার পেছনের কারিগর ছিলেন লিওনেল মেসি। একটি গোলের সঙ্গে আরেকটি বানিয়েও দেন তিনি। 

শুরুতে ১২ মিনিটে জর্ডি আলবার শুরুর গোলে পাস দেন আর্জেন্টাইন তারকা। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার কাছে চলে গিয়েছিলেন মেসি। দুর্ভাগ্য শট গিয়ে আঘাত করে পোস্টে। ৪১ মিনিটে অবশ্য মেসিকে প্রতিদান ফিরিয়ে দেন আলবা। মেসির ব্যবধান দ্বিগুণ করা গোলটিতে অ্যাসিস্ট করেন তিনি। 

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে সিয়াটলকে ম্যাচ থেকে আরও ছিটকে দেন ইয়ান ফ্রে। রদ্রিগো দে পলের কর্নার থেকে হেড করে স্কোর করেন ৩-০। ৬৯ মিনিটে ওবেড ভারগাসের করা গোল থেকে স্কোর লাইন ৩-১ করে সিয়াটল। 

৭৬ মিনিটে মেসির সুযোগ ছিল জোড়া গোল পাওয়ার। কিন্তু তাকে রুখে দেন সিয়াটল গোলকিপার স্টেফান ফ্রেই। 

শনিবার শার্লটের কাছে হারের ইস্টার্ন কনফারেন্সে আটে নেমে গিয়েছিল মায়ামি। এই জয়ে ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও ৬ হারে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে তারা। 

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin