মেট্রোরেলের লাইন থে‌কে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার

মেট্রোরেলের লাইন থে‌কে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার

রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ট্র্যাক লাইন থে‌কে দু‌টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। কক‌টেলদুটি জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো ছিল। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ‌গি‌য়ে ককটেল দুটি অপসারণ করে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় মেট্রোরেলের লাইনে দুটি ককটেল পড়ে থাকার সংবাদ পায় এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল চৌধুরী বলেন, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। 

তিনি বলেন, আমরা সকাল ৯টার দিকে খবর পাই। লাইনে মেইনটেনেন্সের কাজ যারা করেন, তারা সর্বপ্রথম ককটেল দুটি দেখতে পান। তবে ‌মেট্রোরেলের লাইনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে, সেখানে কোনও সিসিটিভির ফুটেজ নেই। কারণ লাইন তো অনেক ওপরে। তবে আশপাশের বিভিন্ন ভবনের এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এ ছাড়া অবিস্ফোরিত ককটেলও পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সর্বশেষ ককটেল বিস্ফোরণের ঘটনায় ডিএমপির পল্লবী থানার একজন এএসআই আহত হয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin