রাজধানীর মহাখালীতে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে কামিনী কান্ত রায় (৬১) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ব্যবসায়িক কাজে রংপুর থেকে ঢাকায় এসেছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মহাখালীর তিতুমীর কলেজের বিপরীতে হোটেল ‘অবকাশ’র তৃতীয় তলার ৩০১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াছিন বলেন, কামিনী কান্ত রায় বুধবার রংপুর থেকে ব্যবসায়িক কাজে ঢাকায় এসে ওই হোটেলে উঠেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলায়। তিনি মৃত দেবেন্দ্র নাথ রায়ের ছেলে এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।
কাজী আল-আমিন/বিএ/জিকেএস