মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত

মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. শাকিল (২০)। তিনি সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার আমীর হোসেনের ছেলে। স্থানীয় কেরানীহাট বাজারের একটি বিপণিবিতানে চাকরি করতেন তিনি। দুর্ঘটনায় জসিম উদ্দিন (৩০) নামের একই মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মহিউদ্দিন বলেন, গতকাল রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। একই মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত তরুণের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin