মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে: মিডিয়া সেল

মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে: মিডিয়া সেল

দিনভর বিতর্ক, আলোচনা-সমালোচনার পর কলকাতার পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে বিবৃতি দিয়েছে বিএনপির মিডিয়া সেল। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ওই বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মহাসচিবকে নিয়ে “এই সময়” এর সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর।

আরও বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা “এই সময়”-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না।

তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য।

এনডি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin