মির্জা ফখরুলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিদের সাক্ষাৎ

মির্জা ফখরুলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিদের সাক্ষাৎ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে অর্থ বিভাগ থেকে এক অফিস আদেশে জানানো হয়, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ছয়টি শর্ত পূরণের সাপেক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এ ভাতা দেওয়া হবে।

নতুন এই আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে প্রজ্ঞাপন জারির পরও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আদেশ প্রত্যাখ্যান করেছেন।  

তারা জানিয়েছেন, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

রোববারও তারা জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যান।

এসবিডব্লিউ/আরবি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin