মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে গোয়েন লুইস বলেন, রোহিঙ্গাদের পরিস্থিতি অনেক শোচনীয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন।

আমীর খসরু বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে বিদেশি সহায়তার ব্যপারে বিস্তারিত কথা হয়েছে। এই ইস্যুতে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন গোয়েন লুইস।

বৈঠকে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin