মির্জাগঞ্জে দুই চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

মির্জাগঞ্জে দুই চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সামসুল ইসলাম সোহেল ও চিকিৎসা কর্মকর্তা উমর ফারুকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে সুবিদখালী সরকারি কলেজের সামনে ‘সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।

একই দাবিতে গতকাল মঙ্গলবার সকালে বরগুনা-বাকেরগঞ্জ সড়কের সুবিদখালী রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীর।

আজ বেলা ১১টার দিকে সুবিদখালী সরকারি কলেজের সামনে মানববন্ধন শুরু হয়। পরে আন্দোলনকারীরা বরগুনা–বাকেরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। পরে বেলা একটার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান।

আন্দোলনকারীরা জানান, সম্প্রতি স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত হয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হয়েছে। এতে হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সামসুল ইসলাম ও উমর ফারুকের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন প্রচারের পর কোনো তদন্ত ছাড়াই ওই দুজনকে অন্যত্র বদলির আদেশ দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মিথ্যা অভিযোগে হঠাৎ করে এভাবে দুজন গুণী চিকিৎসকের বদলি সাধারণ মানুষ মেনে নেবে না। তা ছাড়া এ আদেশ কার্যকর হলে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা তীব্রভাবে ব্যাহত হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বদলির আদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, হঠাৎ দুজন চিকিৎসক বদলি হওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হবে। তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin