মিরপুর রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

মিরপুর রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি রূপনগর আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের সরদার গার্মেন্টস ও কসমেটিক ফার্মা নামে দুটি প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও ৬টি ইউনিট যোগ দেয়। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা খানম বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে ১১টা ৩৫ মিনিটে প্রথম দুটি ইউনিট রওনা দেয়। পরে আরও ৬টি ইউনিট বাড়ানো হয়েছে। 

তিনি বলেন, এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে জানা যায়নি। ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তারা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যবেক্ষণ করছেন। 

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin