মিরপুরে আগুন: হতাহতের ঘটনায় বিজিএমইএ’র শোক

মিরপুরে আগুন: হতাহতের ঘটনায় বিজিএমইএ’র শোক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে শাহ আলী ওয়াশিং লিমিটেড ও কসমি ফার্মা নামের রাসায়নিক গোডাউনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় বিজিএমইএ জানিয়েছে, মিরপুরের শিয়ালবাড়িতে যে কারখানায় আগুনের এই দুর্ঘটনা ঘটেছে, তা তাদের সদস্যভুক্ত কোনও তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান নয়। এটি একটি স্বতন্ত্র ওয়াশিং কারখানা।

সংগঠনটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin