মিরপুরে আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট

মিরপুরে আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা: রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় কসমিক ফার্মা নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় কসমিক ফার্মা নামের একটি প্রতিষ্ঠানে আগুন লাগে। বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।

আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে।

এজেডএস/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin