মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

রাজধানীর মিরপুরে কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে রয়েছি। অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে মিরপুরের শিয়ালবাড়ীতে কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ হয়েছেন আরও অনেকেই।

দুই কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin