মিরপুরে আগুনের ঘটনায় উদ্ধারের সহযোগিতায় বিজিবি

মিরপুরে আগুনের ঘটনায় উদ্ধারের সহযোগিতায় বিজিবি

রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় উদ্ধারের সহযোগিতায় যোগ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, আগুন নেভাতে ও উদ্ধারের সহযোগিতায় করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্য ও উৎসুক জনতা।

বিজিবির সদরদপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন।

তিনি জানান, মিরপুর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবি।

এর আগে এদিন বিকেলে ফায়ার সার্ভিস জানায় রাজধানীর মিরপুরের একটি পোশাক কারখানা ও কেমিক্যালের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আটজন।  

এজেডএস/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin