মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু

মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু

রাজধানীর মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সুচিকিৎসার জন্য এটি চালু করা হলো।

শুক্রবার (৩ অক্টোবর) মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্সে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

আরও পড়ুনবাংলাদেশকে ট্রানজিট করে দক্ষিণ এশিয়ার ‘নিয়ন্ত্রণ’ চায় স্টারলিংক বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা 

এ সময় ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে। এর ফলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর চাপ কমার পাশাপাশি পুলিশ সদস্যরা একই স্থানে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন এবং রোগ নির্ণয়ে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করা যাবে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সার্বিক সহযোগিতায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ারের (অতিরিক্ত আইজি) তত্ত্বাবধানে পুলিশ সদস্যদের জন্য এই সুবিধা চালু করা হলো।

এখানে অন্যান্য সেবার মধ্যে থাকবে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ফিজিওথেরাপি এবং অবজারভেশন সুবিধা।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমান প্রমুখ।

টিটি/কেএসআর

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin