মিরপুরে মিছিল: আ. লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী রিমান্ডে

মিরপুরে মিছিল: আ. লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী রিমান্ডে

রাজধানীর মিরপুর থানার পাইকপাড়া এলাকায় সরকারবিরোধী স্লোগান দেওয়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

আজ আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন। জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের পুলিশ প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানান।

আসামিরা হলেন– পাবনার সুজানগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. জুয়েল রানা (৩৫), ইসলামিয়া কলেজের সাবেক এজিএস ও ছাত্রলীগের কর্মী আল নোমান সাইফ (২৯), যুবলীগকর্মী মো. জুলহাস (২৬), ছাত্রলীগকর্মী ইমন হোসেন খান মানিক, আওয়ামী লীগের কর্মী মো. সাগর হোসেন (২৭), ও মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।

মামলার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর মডেল থানার পাইকপাড়া জি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে সড়কে আওয়ামী লীগ এবং ছাত্রলীগে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই মিরপুর থানায় মামলায় হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin