মিরপুরে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু

মিরপুরে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরের রূপনগরে কসমি ফার্মা নামে একটি ক্যামিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্যামিক্যাল গোডাউনের পাশের সরদার গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার দোতলা ও তিনতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিকাল ৪টার দিকে আগুনের ঘটনাস্থল থেকে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে একটি ক্যামিক্যালের গোডাউন রয়েছে। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। এটা কোনও সাধারণ আগুন নয়। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যা আরও বাড়তে পারে। এছাড়া দগ্ধ অবস্থায় আরও ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে বর্তমানে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। তবে বিপুল পরিমাণে ক্যামিক্যাল থাকায় আরও কিছুটা সময় লাগবে।’ 

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। পৌনে ১২টার মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin