মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টার আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টার আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোড এলাকায় অবস্থিত একটি ছয়তলা ভবনের ওপরে একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৪টি ইউনিট পথে রয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ নম্বরের বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়, রাত ১০টা ১২ মিনিটে সংবাদ পাওয়ার পর প্রথম ইউনিট রাত ১০টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ৬টি ইউনিট কাজ শুরু করে, পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়।

দফতরটির মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার সূত্রপাত এখনও জানা যায়নি। আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৪টি ইউনিট পথে রয়েছে।

এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin