মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে ছিলো কাভার্ডভ্যানটি। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাইভেটকারে থাকা গোলাম সরোয়ার ও তার মেয়ে মুসকানের। আহত হন ৩ জন।

উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত্যু হয় সাগর নামে আরও একজনের। মরদেহগুলো জোরারগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin