মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ পরিদর্শন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ‍্য জানিয়েছেন।

তিনি বলেন, মিশরে সফররত বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশটির ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ পরিদর্শন করেছেন। এই সফর বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সফরকালে প্রধান বিচারপতি মিশরের বিচার বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। উভয়পক্ষ বিচার প্রশিক্ষণ, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করে।

বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির প্রতি অঙ্গীকার ব্যক্ত করা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান মিশরের সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টের উপপ্রধান বিচারপতি, কাউন্সেলর ড. মোহাম্মদ ইমাদ এল-নাগ্গার।

আলোচনায় উভয় দেশ বিচার বিভাগের আধুনিকায়ন, আইনের শাসন সুদৃঢ়করণ এবং প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে টেকসই সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে। এ সময় মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন। এ ঐতিহাসিক সফরের ফলশ্রুতিতে উভয় দেশের বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হয়েছে।

এ সফর বাংলাদেশের বিচার বিভাগীয় উন্নয়ন প্রচেষ্টাকে আরও গতিশীল করেছে এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বিচারক ও আদালতের কর্মকর্তাদের পেশাগত উন্নয়নে দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর মিশরে গেছেন প্রধান বিচারপতি। ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin