মিশুক মুনীরের জন্ম, প্রীতিলতার আত্মাহুতি

মিশুক মুনীরের জন্ম, প্রীতিলতার আত্মাহুতি

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার। ০৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা ১৭৮৯- যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা। ১৯৪৮- হোন্ডা মোটরস কোম্পানির প্রতিষ্ঠা। ১৯৬৮- সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার। ২০০৭- ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

জন্ম ১৮৯৮- নোবেলজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি। ১৯৫০- ক্রিকেটার মহিন্দর অমরনাথ। ১৯৫৯- বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার রূপকার, বিশিষ্ট চিত্রগ্রাহক মিশুক মুনীর। তিনি শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর মেজো ছেলে। জন্ম নোয়াখালীতে। একাধারে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিত্রগ্রাহক ও চলচ্চিত্র ভিডিওগ্রাহক। তাকে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। সর্বশেষ ২০১০ সালে এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তার সঙ্গে একই দুর্ঘটনায় মারা যান বিখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদও।  

মৃত্যু ১৮৫৯- সিপাহী বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব। ১৯২৪- রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ারসন। ১৯২৫- কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোকুলচন্দ্র নাগ। ১৯৩২- বাংলার প্রথম বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ ব্যক্তিত্ব। তৎকালীন পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন। ১৯৩২ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময় তিনি ১৫ জনের একটি বিপ্লবী দল পরিচালনা করেন। এই ক্লাবটিতে একটি সাইনবোর্ড লাগানো ছিল, যাতে লেখা ছিল ‘কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ’। বিপ্লবীরা ক্লাবটিতে অভিযান শেষে ফেরার পথে পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন প্রীতিলতা। ধরা পড়লে বিপ্লবীদের অনেক গোপন তথ্য ব্রিটিশ পুলিশের কাছে ফাঁস হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় আটক হওয়ার আগেই সঙ্গে রাখা পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন তিনি।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

প্রকৃতির কীটনাশক পিঁপড়া Banglanews24 | ফিচার

প্রকৃতির কীটনাশক পিঁপড়া

বিচিত্র নানান কীট-পতঙ্গ, পোকামাকড়, পাখি এবং বন্যপ্রাণী নিয়েই আমাদের প্রকৃতি। এই প্রকৃতিতে প্রতিটি প্...

Oct 15, 2025
কবি দীনেশ দাসের জন্ম Banglanews24 | ফিচার

কবি দীনেশ দাসের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময়...

Sep 16, 2025

More from this User

View all posts by admin