মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্টসহ আটক ২৪ 

মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্টসহ আটক ২৪ 

চট্টগ্রাম: মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বিপুল পরিমাণ বাংলাদেশি সিমেন্ট পাচারকালে ২৪ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড বেইস চট্টগ্রাম বহির্নোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে কার্গো বোট থেকে ফিশিং বোটে হস্তান্তরের সময় প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকার ৮৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত দুটি বোটসহ ২৪ পাচারকারীকে আটক করা হয়।

চোরাচালান রোধকল্পে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।  

এআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin