মঙ্গলবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

মঙ্গলবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজার অষ্টমী তিথিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে সব জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই দিন কোনো জুয়েলারি দোকানে কেনাবেচা হবে না।

এর আগে গত শনিবার স্বর্ণের নতুন দর নির্ধারণ করে বাজুস। ঘোষিত দরে ভালো মানের (হলমার্ক করা) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা দরে। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন বেশ চড়া। আন্তর্জাতিক বাজারে দাম ওঠা-নামার প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত ২৩ সেপ্টেম্বর দেশে স্বর্ণের ভরি মূল্য বেড়ে দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা ছিল এ পর্যন্ত সর্বোচ্চ। এরপর সামান্য কমলেও দাম এখনও তুলনামূলক উঁচুতেই রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin