মনিকার প্রেম ভাঙল

মনিকার প্রেম ভাঙল

মার্কিন নির্মাতা টিম বার্টন ও ইতালিয়ান অভিনেত্রী–মডেল মনিকা বেলুচ্চি দুই বছরের সম্পর্কের ইতি টানলেন। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন। খবর পিপলডটকমের বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্পরিক সম্মান ও গভীর যত্নের মধ্য দিয়েই টিম বার্টন ও মনিকা বেলুচ্চি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

রেড কার্পেট থেকে প্রেমদুজনের প্রথম দেখা হয়েছিল ২০০৬ সালে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। তখন দুজনই অন্য সম্পর্কে ছিলেন। ২০২২ সালে ফ্রান্সের লুমিয়ের উৎসবে বেলুচ্চি বার্টনকে আজীবন সম্মাননা তুলে দেওয়ার সময় তাঁদের আবার দেখা হয়। সেই সূত্রেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরের বছর অক্টোবর মাসে রোম ফিল্ম ফেস্টিভ্যালে যুগল হিসেবে প্রথমবার প্রকাশ্যে আসেন তাঁরা। এরপরই সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

একসঙ্গে কাজও২০২৩ সালে এল ফ্রান্স–কে দেওয়া সাক্ষাৎকারে বেলুচ্চি বলেছিলেন, ‘আমি খুশি যে মানুষটিকে (বার্টন) পেয়েছি। জীবনে এমন সাক্ষাৎ বিরল। আমি মানুষটিকে ভালোবাসি, আর এবার পরিচালককেও পাব—একটি নতুন যাত্রা শুরু হলো।’ টিম বার্টন তাঁর ‘বিটলজুস বিটলজুস’ ছবিতে খলচরিত্র ‘ডেলোরেস’-এ অভিনয়ের জন্য বেলুচ্চিকে বেছে নেন। লন্ডনে ছবির প্রিমিয়ারেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।প

অতীতের সম্পর্কবার্টনের দীর্ঘ সম্পর্ক ছিল অভিনেত্রী হেলেনা বোনহ্যাম কার্টারের সঙ্গে (২০০১–১৪)। তাঁদের দুই সন্তান—বিলি ও নেল। একসঙ্গে ‘সুইনি টড’, ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’, ‘ডার্ক শ্যাডোজ’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন তাঁরা।অন্যদিকে মনিকা বেলুচ্চি ফরাসি অভিনেতা ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই কন্যা—দেভা ও লিওনি। ২০১৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

Comments

0 total

Be the first to comment.

ফিলিস্তিনি ‘কেফিয়াহ’ পরে অস্কারজয়ী অভিনেতা বললেন, ‘গাজায় গণহত্যা চলছে’ Prothomalo | হলিউড

ফিলিস্তিনি ‘কেফিয়াহ’ পরে অস্কারজয়ী অভিনেতা বললেন, ‘গাজায় গণহত্যা চলছে’

অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম এমির লালগালিচায় হাজির হলেন ফিলিস্তিনি কেফিয়াহ রুমাল জড়িয়ে...

Sep 15, 2025

More from this User

View all posts by admin