মোহাম্মদপুর ও আদাবর থেকে ২৭ জন গ্রেপ্তার

মোহাম্মদপুর ও আদাবর থেকে ২৭ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে আদাবর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শহিদুজ্জামান ওয়ারেসি সুজন (৪৬), ওসমান গনি (২৪), আবু বক্কর সজীব (২২), ওলি খান (২১) ও অনিক আহম্মেদ (২৯)।

এ ছাড়া অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মোরশেদা আক্তার (৩৮), মুন্না ইসলাম (২৩), আদনান হোসেন ইমন (২৪), ইব্রাহিম (২৭), আল আমিন (১৯), ইমন (২৫), হাবিবুর রহমান হাবু (৩৪), রবিউল আউয়াল (২১), খোরশেদ আলম (২৮), আল আমিন ওরফে রুবেল (২৭), সজল (২২),  রেজওয়ান ওরফে ঈশান (১৬), সিফাত ওরফে মুসা (১৯), শিমুল (২০), পারভেজ মিয়া (২৬), হৃদয় (২৬), আবু রায়হান (২৮), সাগির (৫২),  আবু বক্কর সিদ্দিক (৪২), শহীদ মিয়া (৩৫), হৃদয় (১৮) ও সেলিম (৩২)।

এ সময় তাঁদের কাছ থেকে ১৭০টি ইয়াবা, ১৭০ পুরিয়া গাঁজা ও ২টি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin