মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেপ্তার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গতকাল দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত লম্বা ছুরি, একটি লোহার হাতলযুক্ত চাপাতি, নগদ ৪০০ টাকা, ৩০০ গ্রাম হেরোইন এবং ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সাগর (২২), সাইফুল ইসলাম রাব্বি (২৮), আবু সুফিয়ান (২৯), আব্দুর রহমান মানিক (৩৬), হাবিবুর রহমান ফরহাদ (৩১), শাহীন (৩৮), ইসমাইল (২২), রাজু (২৮), আনিস (২১), বশির (৩২), ওমর হায়দার জিম্মু (৩১), সুলতান (২৮), নাসিম (৪৫), সাদ্দাম (২৮), রাজু (৩৪), মো. চাঁন (২৫), সানি (২৮), সোহান (৩০), হানিফ (৪২), জনি আলী (২৮), আলমগীর (৪০), রাসেল (২৬), হৃদয় (২৭), আবু সাঈদ (১৯), আরমান (৩০), সাজ্জাদ হোসেন ইমন (১৯), সজীব (৪০), শাকিব (২৫) ও আকাশ (১৯)।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা।

এজেডএস/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin