মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২২

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২২

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মুজাহিদ (১৯), রিপন (৩৪), সাদ্দাম (১৯), সুমন (২৯), শরিফ (৩০), তৌসিফ হোসেন (২৪), আব্দুল আল মামুন (২২), রবিউল (২৪), আরাফাত হোসেন তুহিন (২৪), ইলিয়াস হোসেন মিরাজ (৩১), ডালিম ভুঁইয়া (৫০),  ফুয়াদ (২৪), বন্ধন (২০), সামসাদ (২৫), ইকরাম তোতা (৫৫), ইমরান (৩৮), আজাদ (২৮), ফয়সাল (২৮), আরিফ হোসেন (৪৫), আক্তার হোসেন কাল্লু (৪৫), শাকিল শিকদার (২৫) ও মমিন (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin