মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জীবন (৩২), রনি (২৪), লিংকন (৩৫), নিয়াজ আনসারী (৪২), শিহাব (৩০), হৃদয় (১৮), রিমন (২২), রাজিব (২৩), রাজু (২৫), আলামিন (২৩), আরমান (২৫), সূর্য (২৮), চাঁদ মিয়া (৩১), মনির হোসেন (২৬), রাজু (৩৫), সুমন (২৮), মমিনুর (৪২), শাহিদ ইসলাম (২৫), মাসুম (৩০) ও সেলিম (৪০)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

এমএমআই/এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin