মোহাম্মদপুরে একটি ভবনে আগুন

মোহাম্মদপুরে একটি ভবনে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং এলাকায় একটি সুপারশপে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টা দিকে ঘটনায় ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান। 

তিনি বলেন, রাত ৯টা ৪ মিনিটে একটি সুপারশপে আগুন লাগার সংবাদ পাওয়া পায়। পরে ৯টা ১৫ মিনিটে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বর্তমানে সেখানে কোনও আগুন নেই। তবে অনেক ধোঁয়া আছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাচ্ছে না। সেখানে আমাদের সদস্যরা কাজ করছে। 

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin