মোহাম্মদপুরে গ্রেফতার ২৯

মোহাম্মদপুরে গ্রেফতার ২৯

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত লম্বা ছুরি, একটি লোহার হাতলযুক্ত চাপাতি, ৩০০ গ্রাম হেরোইন এবং ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin