রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
রবিবার (৯ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রুমানা কবির (৩৯), এস এ কবীর (৪৭), মো. আজিজ (৪০), মো. শরস মিয়া (২১), মো. আশিক (২২), মো. শাওন মোল্লা (২০), মো. মহিন আহমেদ (২২), মো. আশিক হোসাইন (২৪), মো. জুয়েল মিয়া (২৫), মো. জাহিদ (১৮), মো. মোস্তাক (১৮), মোহাম্মদ বাকি বিল্লাহ (২০), মো. জুবায়েদ ইবনে হোসাইন (২০), রফিজুল (৩৫), আসিফ (২৩), মো. কাছফিম (২২), আশিকুর রহমান (২৩), মো. রিপন (৪০), মো. কাউসার (২৯) এবং মো. নোমান ওরফে বিজয় (২৪)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।