মোহাম্মদপুরে সেনা অভিযানে তিন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

মোহাম্মদপুরে সেনা অভিযানে তিন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি অভিযানে চিহ্নিত তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (১১ অক্টোবর) সকালে বসিলা আর্মি ক্যাম্পের দুটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. সেলিম (৫৫), সোহান (২৩) ও সৈয়দপুরিয়া নওশাদ (৩০)। 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, গ্রেফতার সেলিমের বিরুদ্ধে অভিযোগ, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি তার সহযোগীদের নিয়ে ঢাকা উদ্যান এলাকার ব্যবসায়ী হারুনুর রশিদের বাসায় হামলা চালান। ওই ঘটনায় হারুনুর রশিদ গুরুতর আহত হন। ফ্ল্যাট দখলের উদ্দেশে এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর থেকে সেলিম ও সোহান পলাতক ছিলেন। এর আগেও গত ৬ আগস্ট সেনাবাহিনী তাদের ধরতে অভিযান চালায়, কিন্তু তারা পালিয়ে যায়। তখন তাদের বাসা থেকে ধারালো অস্ত্র ও ককটেল জাতীয় বিস্ফোরক উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানায় সেলিমের বিরুদ্ধে ৬–৭টি মামলা রয়েছে।

২০ মামলার আসামি সৈয়দপুরিয়া নওশাদ

অপরদিকে, একইদিনে সেনা অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মোহাম্মদপুরের সন্ত্রাসী খ্যাত সৈয়দপুরিয়া নওশাদকে। তার বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে, যার মধ্যে ৫–৬টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সেনা সূত্র জানায়, নওশাদ দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পে পেট্রোলবোমা ও ককটেল তৈরির সঙ্গে যুক্ত ছিল। এছাড়া সে এলাকায় মাদকব্যবসা, চাঁদাবাজি ও হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম ও সোহানকে আমরা দীর্ঘদিন ট্র্যাক করছিলাম। অবশেষে আজ সকালে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ছাড়া জেনেভা ক্যাম্পের কুখ্যাত সন্ত্রাসী সৈয়দপুরিয়া নওশাদকেও আটক করা হয়েছে। রাজধানীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin