মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, গ্রেফতার ৪০

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, গ্রেফতার ৪০

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৪০ জনকে গ্রেফতার করে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে রবিবার রাত ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে ৮টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় তেজগাঁও বিভাগের ১২০ জন পুলিশ সদস্য জেনেভা ক্যাম্পে এই অভিযান পরিচালনা করে। রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin