মোংলা বন্দরে তিন নম্বর সংকেত, পণ্য খালাস ব্যাহত

মোংলা বন্দরে তিন নম্বর সংকেত, পণ্য খালাস ব্যাহত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। 

এরই মধ্যে প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলে বুধবার গভীর রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

মোংলা বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে সাতটি বিদেশি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে রয়েছে সার, গ্যাস, কয়লা ও ক্লিংকারসহ পণ্যবাহী জাহাজ। বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এগুলোতে পণ্যবোঝাই ও খালাসে বিঘ্ন ঘটছে। তবে বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় বন্ধ রয়েছে সার খালাসের কাজ।

নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকায় গভীর সাগর ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মোংলা আবহাওয়া অধিদফতরের ইনচার্জ মো. হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এটি অব্যাহত থাকবে। নিম্নচাপটির উৎপত্তিস্থলের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণ মোতাবেক পরবর্তী সময়ে এর গতিবিধি সম্পর্কে জানানো হবে।’

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin