মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, আহত ৮

মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, আহত ৮

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সেতুর দক্ষিণ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এখনও আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে দুই নারীসহ ৪ যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাসানী সেতু হয়ে পাঁচপীর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চালক-যাত্রীসহ ৮ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার করে সেতুর অস্থায়ী পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। সেতু চালুর পর থেকেই ওভার স্পিড ও উল্টো পথে মোটরসাইকেল চলাচলের কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ সময় সেতু পারাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin