মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছিলেন যুবক, পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু

মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছিলেন যুবক, পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বারিয়ারহাট পৌরবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শাজাহান (৩৫)। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলা ইউনিয়নের শাহিয়ানবাড়ি গ্রামের মৃত ওহাব মিয়ার ছেলে। চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন তিনি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা আল মামুন প্রথম আলোকে বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন ওই যুবক। পথে বারিয়ারহাট পৌর বাজারের দক্ষিণ ইউটার্নে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।

ওসি আবদুল্লা আল মামুন আরও বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মো. শাজাহান নিহত হন। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর লাশ বুঝিয়ে দেওয়া হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin