মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের 

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের 

চট্টগ্রাম: লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মো. ইদ্রিস নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিন বেলা তিনটার দিকে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় তিনি আহত হন। মো. ইদ্রিস আমিরাবাদের তজু মুন্সীর পাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin