‘মৌলিক সুরক্ষা বিধি মেনে নিরাপদ সাইবার পরিবেশ গড়ে তোলা সম্ভব’

‘মৌলিক সুরক্ষা বিধি মেনে নিরাপদ সাইবার পরিবেশ গড়ে তোলা সম্ভব’

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, বর্তমান সময়ে সাইবার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বব্যাপী সাইবার আক্রমণ ও সাইবার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিমান চলাচল খাতের প্রতিটি সদস্যের জন্য সাইবার নিরাপত্তা রক্ষা ও ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একটি মৌলিক দায়িত্ব।

তিনি বলেন, প্রত্যেকে সচেতন থেকে মৌলিক সুরক্ষা বিধি মেনে চলার মাধ্যমে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সাইবার পরিবেশ গড়ে তোলা সম্ভব।

বিশ্বজুড়ে অক্টোবর মাসব্যাপী ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, বিমান চলাচল একটি বৈশ্বিক ক্ষেত্র, যেখানে প্রতিটি দেশের কার্যক্রম পরস্পরের সঙ্গে যুক্ত। কোনও একটি প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ ঘটলে তার প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়তে পারে। তাই সাইবার নিরাপত্তা এখন সময়ের দাবি এবং এটি কেবল আইটি বিশেষজ্ঞদের নয়, বরং প্রত্যেকের দায়িত্ব।

বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করা এবং অনলাইন বিশ্বে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষিত রাখার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের  সভাপতি ছিলেন বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান। টেকনিক্যাল বিষয়ে উপস্থাপনা প্রদান করেন বেবিচকের আইটি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান।

অনুষ্ঠানে ব্যানার প্রদর্শন, লিফলেট বিতরণ, ‘নিরাপদ অনলাইন জীবন’ শীর্ষক উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin