মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘ, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শমসেরনগরস্থ রহিম ম্যানশনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ নুরুল মোহাইমিন মিল্টন এবং সাংবাদিক জয়নাল আবেদীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খাঁন, সাংগঠনিক সম্পাদক সাদাত আদনান সাদী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুম আলী, সমাজকল্যাণ সম্পাদক মো. মহিউদ্দিন খাঁন, কার্যকরী সদস্য আকাশ আহমেদসহ ব্যবসায়ী শাহাজান আহমেদ, শিক্ষার্থী ইমন আহমেদ, আল আমিন ও আহমেদ আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সর্বগ্রাসী মরণনেশা মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বসুন্ধরা শুভসংঘ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। আগামীতে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া মাদকের বিরুদ্ধে প্রত্যেকে নিজ নিজ এলাকায় মানুষকে সচেতন করতে সংগঠনের সব সদস্যকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বিবিবি/এএটি

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin