মস্তিষ্কের নিউরনের মতো এআই মডেল উন্মোচন চীনে

মস্তিষ্কের নিউরনের মতো এআই মডেল উন্মোচন চীনে

মূলধারার লার্জ জেনারেটিভ এআই মডেলের চেয়ে ভিন্ন পথে হেঁটে চীনা গবেষকরা তৈরি করেছেনে আরেক অভিনব কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম, যা কাজ করবে মানুষের মগজের নিউরনের কার্যপ্রণালি অনুকরণ করে। এআই কম্পিউটিংয়ের আগামী প্রজন্মে জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির নতুন দুয়ার খুলতে পারে এ মডেল।

চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর ইনস্টিটিউট অব অটোমেশনের বিজ্ঞানীরা সম্প্রতি পরিচয় করিয়েছেন স্পাইকিংব্রেইন-১.০ এর সঙ্গে। এটি পুরোপুরি চীনের তৈরি এবং জিপিউ কম্পিউটিংয়ের ওপর ভিত্তি করে প্রশিক্ষিত ও পরীক্ষিত।

এখনকার লার্জ এআই মডেলগুলোয় ট্রান্সফরমার স্থাপত্য ব্যবহার করা হয়। ক্রমবর্ধমান ডেটা, নেটওয়ার্ক ও কম্পিউটিং শক্তির ওপর নির্ভরশীল এগুলো। স্পাইকিংব্রেইনের এটি স্পাইকিং নিউরন মডেল ব্যবহার করা হয়েছে। এতে খুব কম ডেটা দিয়েই দক্ষ প্রশিক্ষণ সম্ভব।

গবেষকদের দাবি, মূলধারার বড় মডেলের তুলনায় মাত্র ২ শতাংশ প্রি-ট্রেইনিং ডেটা ব্যবহার করে এই সিস্টেমে ভাষা বোঝা ও বিশ্লেষণ করতে পেরেছে, যা বেশকটি ওপেন-সোর্স মডেলের সমান ফল দিয়েছে।দীর্ঘ সিকোয়েন্স বিশ্লেষণে এই ক্ষমতা আইন, চিকিৎসা, উচ্চ-শক্তি পদার্থবিজ্ঞান কিংবা ডিএনএ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

গবেষকরা মডেলটি ওপেন-সোর্স করেছেন এবং জনসাধারণের পরীক্ষার জন্য উন্মুক্ত করেছেন।ইনস্টিটিউট অব অটোমেশনের পরিচালক সু বো বলেন, ‘এই মডেল নতুন প্রজন্মের এআই বিকাশে নতুন প্রযুক্তিগত পথ উন্মোচন করেছে। এটি ভবিষ্যতের কম বিদ্যুৎ খরচের নিউরোমরফিক চিপ তৈরিতেও কাজে লাগবে।’

উল্লেখ্য, গত বছর একই ইনস্টিটিউট সুইস গবেষকদের সঙ্গে মিলে তৈরি করেছিল স্পেক নামের এক নিউরোমরফিক চিপ, যা নিউরনের সিন্যাপসের গঠন অনুকরণ করে তৈরি এবং অব্যবহৃত অবস্থায় মাত্র ০.৪২ মিলিওয়াট শক্তি খরচ করে। 

সূত্র: সিএমজি

Comments

0 total

Be the first to comment.

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এখন আর শুধু অলাভজনক সংস্থা নয়—এবার তার...

Oct 29, 2025
মেসেজ থেকে কল—সব এক চশমায়! BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মেসেজ থেকে কল—সব এক চশমায়!

প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করছে স্মার্ট গ্লাস। মেটা সম্প্রতি উন্মোচন করেছে রে-ব্যান ডিসপ্লে। এতে চশ...

Sep 22, 2025

More from this User

View all posts by admin